আন্তর্জাতিক

রোহিঙ্গা নির্যাতনে তদন্ত শুরু আইসিসির

রোহিঙ্গা নির্যাতনে তদন্ত শুরু আইসিসির
রোহিঙ্গা নির্যাতনে তদন্ত শুরু আইসিসির

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জোরপূর্বক বিতাড়নের সময় তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধগুলো যুদ্ধাপরাধ না মানবতাবিরোধী অপরাধ তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি।

মঙ্গলবার আইসিসির আইনজীবী ফাতো বেনসুদা এ কথা জানিয়েছেন।

খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে মিয়ানমার থেকে অবৈধভাবে রোহিঙ্গাদের জোর করে বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য করার ঘটনায় আইসিসি বিচার করতে পারে কিনা তা জানতে চেয়ে আবেদন করেন ফাতো বেনসুদা।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগে সংস্থাটির তিন জন বিচারক বিশিষ্ট প্রি-ট্রায়াল কোর্ট বিচারের পক্ষে রায় দেন।

আদালত জানিয়েছে, মিয়ানমার এই আদালতের সদস্য না হলেও বাংলাদেশ অন্যতম সদস্য দেশ। তাই এ ঘটনার বিচার করার এখতিয়ার আদালতের রয়েছে। কারণ আন্তঃসীমান্ত অনুপ্রবেশের ধরনের জন্যই এই বিচার সম্ভব। এর ফলে এই ইস্যুতে মামলা করার জন্য বেনসুদার জন্য অধিকতর তদন্ত করার রাস্তা খুলে যায়।

বেনসুদা বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের জোরপূর্বক বিতাড়িত করার ঘটনায় যুদ্ধাপরাধ হয়েছে নাকি মানবতাবিরোধী অপরাধ হয়েছে তা নির্ধারণের জন্য প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে তার দপ্তর।

গত মাসে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির অফিস থেকে জানানো হয়েছিল, এই বিচার প্রক্রিয়ার সঙ্গে মিয়ানমারের জড়ানোর কোনই বাধ্যবাধকতা নেই এবং এই বিচার প্রক্রিয়া ভবিষ্যতের জন্য কোনও ভালো দৃষ্টান্ত হবে না।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও ধর্ষণের মতো অপরাধ ঘটিয়েছে। প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে গেছে এবং সেখানেই শরণার্থী ক্যাম্পে অবস্থান করছে। রাখাইন রাজ্যে গণহত্যার অভিসন্ধি থাকার দায়ে মিয়ানমারের সেনাপ্রধান ও পাঁচজন জেনারেলকে বিচারের আওতায় আনা প্রয়োজন।

তবে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার। তাদের অস্বীকারের প্রবণতার কারণেই মনে হয় যে, আন্তর্জাতিক আদালতকে খুব একটা সাহায্য করবে না তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ