আন্তর্জাতিক

নেওয়াজ শরিফের সাজা স্থগিত, মুক্তির নির্দেশ

নেওয়াজ শরিফের সাজা স্থগিত, মুক্তির নির্দেশ
নেওয়াজ শরিফের সাজা স্থগিত, মুক্তির নির্দেশ

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের সাজা স্থগিত করে তার মুক্তির নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। নেওয়াজ শরিফের আপিলের ভিত্তিতে বুধবার এ আদেশ দেয় আদালত।

নেওয়াজ শরিফ ছাড়াও তার কন্যা মরিয়ম নেওয়াজ এবং জামাতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ সফদারের বিরুদ্ধে অ্যাভেনফিল্ড মামলার রায় স্থগিত করা হয়।

লন্ডনে কেনা চারটি বিলাসবহুল ফ্ল্যাটের মূল্য পরিশোধের টাকা উৎস দেখাতে ব্যর্থ হওয়ায় ৬ জুলাই নেওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি আদালত।

এছাড়া মেয়েকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় কারাদণ্ড দেওয়া হয় জামাতাকেও। তাদের আদিয়ালা জেলে পাঠানো হয়।

এর আগে নেওয়াজ শরিফ কারাবন্দি থাকাকালীন তার স্ত্রী কুলসুম নেওয়াজ লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার যানাজায় অংশ নিতে গত ১২ সেপ্টেম্বর দণ্ডপ্রাপ্ত তিনজনকেই প্যারোলে মুক্তি দেয়া হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ