মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে ২১টিসহ মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
দেশটির দুর্নীতি বিরোধী কমিশন জানিয়েছে, আজ-বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল- ওয়ানএমডিবি ফান্ড থেকে নাজিব রাজাকের অ্যাকাউন্টে ৬৮ কোটি ১০ লাখ ডলার নেয়ার ঘটনাতেই এ অভিযোগ আনা হবে।
মানিলন্ডারিং অভিযোগের মধ্যে ৯টিতে অবৈধভাবে গ্রহণ, ৫টিতে অবৈধভাবে ব্যবহার ও ৭টিতে এগুলো স্থানান্তরের অভিযোগ রয়েছে। তবে নাজিব এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে বুধবার ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে নাজিব রাজাককে গ্রেপ্তার করা হয়।
ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ থেকে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ৬২ কোটি ৭০ লাখ ডলার স্থানান্তরের অভিযোগে গ্রেপ্তার হন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: