আন্তর্জাতিক

উ.কোরিয়ার সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার সঙ্গে আবারো আলোচনা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। দেশটির মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্মেও এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, দক্ষিণ কোরিয়াকে দেওয়া গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির আলোকে উত্তর কোরিয়ার সঙ্গে অবিলম্বে আলোচনা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ২০২১ সালের মধ্যে কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায়।

এর আগে চলতি বছরের এপ্রিলে উত্তর কোরীয় নেতা কিম জং উন ও দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে ইন পানমুনজামে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন।

ওই সময়ে পরবর্তী আরেকটি বৈঠকে মিলিত হওয়ার ব্যাপারে সম্মত হন দুই নেতা। আসন্ন শরতে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ