আন্তর্জাতিক

তাঞ্জানিয়ায় ফেরি ডুবির ঘটনায় ১৩৬ জনের মৃতদেহ উদ্ধার

তাঞ্জানিয়ার লেক ভিক্টোরিয়াতে যাত্রীবাহী ফেরি ডুবির ঘটনা ঘটেছে
তাঞ্জানিয়ার লেক ভিক্টোরিয়াতে যাত্রীবাহী ফেরি ডুবির ঘটনা ঘটেছে

তাঞ্জানিয়ার লেক ভিক্টোরিয়াতে যাত্রীবাহী ফেরি ডুবির ঘটনায় এ পর্যন্ত ১৩৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দেশটির পুলিশ প্রধানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চত করেছে।

বৃহস্পতিবার বিকালে উকেরেউই ফেরিঘাটের কয়েক মিটার দূরে এমভি নিয়েরেরে নামের ফেরিটি উল্টে যায়। সেখানে তিন শতাধিক যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জাতির উদ্দেশ্যে ভাষণে তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি চার দিনের শোক ঘোষণা করেছেন।

দুর্যোগ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের উপর বিষয়টি ছেড়ে দেয়া উচিত।

রাষ্ট্রীয় গণমাধ্যম হাবারি লিও ওয়েবসাইটে এক প্রতিবেদনে বলা হয়েছে, এ দুর্ঘটনার বিষয়ে সারফেস অ্যান্ড মেরিন ট্রানসপোর্ট রেগুলেটরি অথরিটির (সুমাত্রা) শীর্ষ কর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রতিবেদনে ফেরি তার বহনক্ষমতার অতিরিক্ত যাত্রী তুলেছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

দক্ষিণ উপকূলের পোর্ট অব এমওয়াঞ্জার আঞ্চলিক পুলিশ কমান্ডার জোনাথন শানা বলেন, লেক থেকে ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে,

ফেরির ক্রু নিহত হওয়ায় এবং যে মেশিনে বিক্রি হওয়া টিকেটের হিসাব থাকে, তাও ডুবে যাওয়ায় দুর্ঘটনার সময় ফেরিটিতে ঠিক কতজন ছিলেন তার সঠিক সংখ্যা পাওয়া যাবে না।

লেক ভিক্টোরিয়াতে এর আগেও ফেরিডুবির ঘটনা ঘটেছে। ১৯৯৬ সালে সেখানে এক ফেরি দুর্ঘটনায় অন্তত পাঁচশ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

২০১২ সালে ভারত সাগরে অবস্থিত তাঞ্জানিয়ার আধা-স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ জানজিবারে অতিরিক্তি যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে ১৪৫ জনের মৃত্যু হয়েছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ