ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে শনিবার সামরিক বাহিনীর কুচকাওয়াজ চলার সময় জঙ্গি হামলায় ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সূত্র মতে, জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। হামলাকারীদের মুসলিম জঙ্গি বলে মনে করছে তেহরান। কুচকাওয়াজ চলাকালে সেনা বাহিনীর পোশাকে কয়েকজন বন্দুকধারী পেছন থেকে হঠাৎ করে গুলি চালাতে শুরু করে। তারা প্রায় ১০ মিনিট ধরে গুলি চালায়।
এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলি বর্ষনে হামলাকারীদের ৪ থেকে ৫ জন নিহত হয় আর বাকীরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে আইন-শৃংখলা বাহিনী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: