বিরোধীদের কারচুপির অভিযোগ স্বচ্ছতার অভাব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মধ্যে মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়।
বিবিসি জানিয়েছে, এবারের নির্বচনে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ ভোট দিচ্ছেন। এই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন দ্বিতীয় দফায় ক্ষমতায় থাকতে চান বলে অভিযোগ রয়েছে।
আর কারচুপির অভিযোগ তুললেও নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষিত প্রাক্তন রাষ্ট্রপতি মুহাম্মদ নাশিদের দল।
এই নির্বাচনকে কড়া নজরদারী করছে ভারত ও চীন।
অন্যদিকে, পরিস্থিতির উন্নতি না হলে দেশটির ওপর কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয় ইউনিয়ন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: