মিয়ানমারের সার্বভৌমত্বে হস্তক্ষেপে কোনো অধিকার জাতিসংঘের নেই— এমন মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং হলাং।
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিচারের জন্য জাতিসংঘের তদন্তকারীদের আহ্বানের এক সপ্তাহ পর তিনি এ মন্তব্য করেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোববার সেনাদের উদ্দেশে ভাষণে মিয়ানমার সেনা প্রধান বলেন, কোনো দেশ, সংস্থা বা গোষ্ঠীর হস্তক্ষেপের বা দেশের স্বার্থ নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার নেই। তাই মিয়ানমারের সার্বভৌমত্বে হস্তক্ষেপের কোনো অধিকার জাতিসংঘের নেই।
মিয়ানমারের মানবাধিকার নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে এটাই ছিল দেশটির সেনাবাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং হলাং'এর প্রথম প্রতিক্রিয়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: