আন্তর্জাতিক

রোহিঙ্গাদের ওপর নৃশংসতা চালিয়েছে মিয়ানমার: যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা
রোহিঙ্গা

মিয়ানমার সেনাবাহিনীর রাখাইনে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যা, ধর্ষণ ও নৃশংসতা চালিয়েছে বলে প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র।

রোহিঙ্গাদের ওপর চালানো সেনাবাহিনীর অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের নিজস্ব তদন্তে এ প্রমাণ উঠে এসেছে।

সোমবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ওয়েবসাইটে এ তদন্ত প্রতিবেদনটি প্রকাশিত করা হয়। এ অভিযানকে পরিকল্পিত ও সুসজ্জিত হিসেবে অ্যাখ্যা দেয়া হয়েছে।

রয়টার্সের সূত্র মতে, মিয়ানমার কর্তৃপক্ষের ওপর নিষেধাজ্ঞাসহ শাস্তিমূলক ব্যবস্থা নিতে এ প্রতিবেদন সহায়তা করবে। তবে এ অভিযানকে 'গতহত্যা' বলে উল্লেখ করা হয়নি প্রতিবেদনে।

তদন্তের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা বলেন, অভিযানটিতে 'গণহত্যা' হয়েছিল কিনা সেটা প্রমাণ করা এর উদ্দেশ্যে ছিল না- অভিযানে কি পরিমাণ নৃশংসতা চালানো হয়েছে সেটাকে সংরক্ষণ করে ভবিষ্যতে এর সঙ্গে যুক্ত ব্যাক্তিদের শাস্তির আওতায় আনাই এর উদ্দেশ্যে।

এদিকে, এ অভিযানে যারা ঘর-বাড়ি হারিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তাদের জন্য গতকাল ১৩ হাজার ১১ কোটি ৬২ লাখ টাকা অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ