সুইডেনের পার্লামেন্টে অনস্থা ভোটে হেরে পদত্যাগ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্টেফান লফভেন। স্থানীয় সময় মঙ্গলবার তার বিরুদ্ধে আনা অনস্থা প্রস্তাবে ৬২ ভোটের ব্যবধানে হেরে যান তিনি। তার পক্ষে ১৪২ ভোট পড়লেও বিপক্ষে পড়েছে ২০৪টি।
এর মধ্যে দিয়ে সমাপ্তি হলো চার বছরের সোশ্যাল ডেমোক্রেটিক দলের শাসন।
তবে প্রধানমন্ত্রী স্টেফান লফভেনকে তার নিজ দায়িত্বে চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না অন্য কেউ তার পদে মনোনিত হন। তবে পার্লেমেন্টে কোন দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় স্টেফানের উত্তরসূরী মনোনেয়নের ক্ষেত্রে অনিশ্চিয়তা রয়েছে।
গত ৯ সেপ্টেম্বর হয়ে যাওয়া জাতীয় নির্বাচনে স্টেফানের নেতৃত্বে মধ্য বামপন্থী দল হিসেবে পরিচিত সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পেয়েছিল ১৪৪টি আসন।
বিপরীতে মধ্য ডানপন্থী দলগুলোর জোট জিতেছিল ১৪৩টি আসন। তাই কোনো দলের সরকার গঠন করতে হলে প্রয়োজন ছোট দলগুলোর সমর্থন।