আন্তর্জাতিক

রোহিঙ্গা নির্যাতন: জড়িতদের শাস্তি চাইলো মার্কিন কংগ্রেসের মানবাধিকার কমিশন

রোহিঙ্গা নির্যাতন: জড়িতদের শাস্তি চাইলো মার্কিন কংগ্রেসের মানবাধিকার কমিশন
রোহিঙ্গা নির্যাতন: জড়িতদের শাস্তি চাইলো মার্কিন কংগ্রেসের মানবাধিকার কমিশন

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সেনাবাহিনীর চালানো নির্যাতন ও দমন-পীড়নের সঙ্গে জড়িত ব্যাক্তিদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের দ্বিপক্ষীয় একটি মানবাধিকার কমিশন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালির কাছে লেখা এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।

নিউইয়র্কে জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনে জড়িত ব্যাক্তিদের বিচার নিশ্চিতের জন্য জোর কূটনৈতিক তৎপরতা চালানোর তাগিদ ছিল মানবাধিকার কমিশনের দুই কো-চেয়ারের স্বাক্ষরিত এ চিঠিতে।

এতে বলা হয়েছে, ভবিষ্যতে ভিন্ন কোনো দেশের সরকার নিজ দেশের জনগণের ওপর যেন নির্যাতনের সাহস না পায় সেটা নিশ্চিতে রোহিঙ্গা নিপীরণে দোষীদের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নেয়া যেতে পারে।

গত ২০০৮ সালে মার্কিন কংগ্রেসে আন্তর্জাতিক মানবাধিকার রক্ষা ও তার পক্ষে অবস্থান নিতে 'ল্যান্টোস' নামে এই কমিশন গঠন করা হয়।

গত সোমবার প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে রোহিঙ্গা নিযার্তন বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের করা এক তদন্তে এ ঘটনাকে 'গণহত্যা' হিসেবে অভিহিত না করলেও চিঠিতে রোহিঙ্গা নিধনে গণহত্যার কার্যক্রম সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ