আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামি; নিহত ৪০০

ভূমিকম্প ও সুনামির জোড়া ধাক্কায় নিহত ৪০০
ভূমিকম্প ও সুনামির জোড়া ধাক্কায় নিহত ৪০০

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প ও ভয়াবহ সুনামিতে প্রায় চারশ ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর আকস্মিকভাবে সৃষ্টি হয় জলোচ্ছ্বাস বা সুনামি। এতে শহরের ওপর দিয়ে বয়ে যায় দুই মিটার বা সাড়ে ছয় ফুট উচ্চতার জলোচ্ছ্বাস।

গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সুনামি আঘাত হানলে আতঙ্কে মানুষ দিশাহারা হয়ে পড়েন। তারা পালানোর চেষ্টা করেন; এ সময় চারদিকে আর্তনাদ শোনা যায়। ভূমিকম্পের পর আজ শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে। শহরটিতে হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে।

শুক্রবারের ঘটনা সম্পর্কে দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা বলেছে, তিন লাখ মানুষের শহর পালুতে প্রাথমিকভাবে কমপক্ষে ৪৮ জন মারা গেছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে অনেক গণমাধ্যম নিহতের সংখ্যা ৩৮৪ বলে জনিয়েছে। সেখানে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

একজন মন্ত্রী বলেছেন, যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। শহরে চলাচলের পথগুলো ধ্বংস হয়ে গেছে। মার্কিন ভূ-তত্ত্ব জরিপ বিভাগ বলছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎস সুলাওয়েসি থেকে সামান্য দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

সূত্র: পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ