আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় সুনামি: ৩৪ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ায় সুনামি
ইন্দোনেশিয়ায় সুনামি

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে মরদেহ উদ্ধার অভিযানের মধ্যে ভূমিকম্পের আঘাতস্থল পালু শহরের একটি গির্জা থেকে ৩৪ শিক্ষার্থীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের পর গির্জার নিচে মাটিচাপায় তারা প্রাণ হারান।

বিবিসি সূত্র মতে, ভূমিকম্পের পর নিঁখোজ ৮৬ শিক্ষার্থীর মধ্যে এ ৩৪ জন ছিল। যারা সিগি বিরোমারু এলাকার জোনুগে চার্চের ট্রেনিং সেন্টারে বাইবেল ক্যাম্প করছিলেন। এখনও নিখোঁজ ৫২ শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে কাদামাটির কারণে সেটা ব্যাহত হচ্ছে।

ইন্দোনেশিয়ান রেডক্রসের কর্মকর্তা রিদওয়ান সোবরি জানিয়েছে, ভূমিকম্পের পর ওই এলাকায় কাদা ও মাটিতে ভরে গেছে। এর মধ্য দিয়ে আমাদের প্রায় দুই ঘণ্টা হেঁটে যেতে হচ্ছে। যেটা উদ্ধার তৎপরতাকে জটিল করে তুলছে। আর ৩৪ শিক্ষার্থীর পরিচয় ও বয়স নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, দেশটির সুলাওয়েসি দ্বীপে শুক্রবারের ভূমিকম্প এবং সুনামিতে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। এরইমধ্যে শহরের একটি হোটেলের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো আরো অনেক সেখানে আটকা পড়ে আছে বলে ধারণা করছে উদ্ধারকর্মীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ