আন্তর্জাতিক

আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে বোমা হামলা, নিহত ১৩, আহত ৩০

আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে বোমা হামলা, নিহত ১৩, আহত ৩০
আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে বোমা হামলা, নিহত ১৩, আহত ৩০

আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। ৩০ জনেরও বেশি আহত হয়েছেন বল জানা গেছে।

মঙ্গলবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি অন্তত ১৩টি মরদহে হাসপাতালে নেয়া।

প্রত্যক্ষদর্শী সৈয়দ হুমায়ুন বলনৈ, প্রাদেশিক রাজধানী জালালাবাদের নিকটবর্তী কামা জেলায় হামলার ঘটনাটি ঘটেছে। বৈঠকে মুরুব্বিরা যখন কথা বলছিলেন তখন হঠাৎ এক বিরাট বিস্ফোরণ ঘটে। আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। জ্ঞান ফেরার পর চোখ মেলে চারপাশে ছিন্নভিন্ন মরদহে পড়ে থাকতে দেখি।

প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি বলনে, কামার ওই সমাবেশটিতে প্রায় আড়াইশো লোক ছিল। তাদের মধ্যে অন্তত ৩০ জন নিহত ও আরও বহু আহত হয়েছেন।

বার্তা সংস্থা আমাকে প্রকাশিত এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

মঙ্গলবার বিকালে নানগারহারের বাটি কোট জেলায় একটি ক্রিকেট মাঠে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এই বিস্ফোরণে ১২ থেকে ১৫ বছর বয়সী সাতটি শিশু আহত হয়েছে বলে জানিয়েছেন খোগিয়ানি।

চলতি বছর পাকিস্তানের সীমান্ত সংলগ্ন নানগারহারে ধারাবাহিক জঙ্গি হামলায় বহু লোক নিহত হন। এসব হামলার অধিকাংশেরই দায় স্বীকার করেছে আইএস।

আগামী ২০ অক্টোবর আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন। শুক্রবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা চলাকালীন জঙ্গি হামলার বিপদ সম্পর্কে সতর্কর্তা জারি করেছেন নিরাপত্তা কর্মকর্তারা।

নির্ধারিত সময়ের তিন বছর পর নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু জঙ্গিগোষ্ঠীগুলো নির্বাচন বানচালের ঘোষণা দিয়ে দেশজুড়ে নির্বাচনবিরোধী হামলা জোরদার করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ