আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যায় সু চির ভূমিকা ‘দুঃখজনক’, নোবেল ফাউন্ডেশন প্রধান

অং সান সু চি
অং সান সু চি

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের নেত্রী অং সান সু চির ভূমিকা ‘দুঃখজনক’ হলেও তার নোবেল পুরস্কার‍ প্রত্যাহার হবে না জানিয়েছেন নোবেল ফাউন্ডেশন প্রধান লারস হেইকেনস্টেন।

গত শুক্রবার স্টকহোমে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

নোবেল ফাউন্ডেশনের প্রধান বলেন, পুরস্কার দেয়ার পর কোনো ঘটনার প্রতিক্রিয়া হিসেবে তা কেড়ে নেয়ার কোনো মানে হয় না। আর সেটা করতে হলে পুরস্কারপ্রাপ্তদের যোগ্যতা নিয়ে বিচারকদের সব সময় আলোচনা চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, সু চি যা করেছেন তা প্রশ্নবিদ্ধ তা আমরা দেখেছি, আমরাও মানবাধিকারের পক্ষে এটা আমাদের অন্যতম প্রধান মূল্যবোধ।

অবশ্যই বিস্তৃত অর্থে সু চি রাখাইনে দমনপীড়ন জন্য দায়ী যা খুবই ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন তিনি।

গত মাসে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনী ‘গণহত্যার অভিপ্রায়’ থেকেই রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা ও ধর্ষণ করেছে সেনাবাহিনীর সদস্যরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ