আন্তর্জাতিক

বাড়তে পারে মৃতের সংখ্যা

ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ায় হতাহত প্রায় ১,৪০০

ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়া
ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও সুনামিতে বুধবার পর্যন্ত ১৩৪৭ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়বে। উপকূলীয় পালু শহরে প্রতিদিনই ধসে পড়া ভবনের নিচ থেকে মৃতদেহ উদ্ধার হচ্ছে।

গত শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু, ডোঙ্গালা ও অন্যান্য কয়েকটি উপকূলীয় এলাকায় হতাহতের ঘটনা বেশি ঘটে। এ ঘটনায় পূর্বে ৮৪৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল।

তবে, ঘটনার পর অনেকের খোঁজ পাওয়া না যাওয়ায় মৃতের সংখ্যা যে বাড়বে, তা ধারণা করা হচ্ছিল। বুধবার হতাহতের সংখ্যা ১৩৪৭ ছাড়িয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয় দেশটির পক্ষ থেকে। একইসঙ্গে দুর্যোগপূর্ণ এলাকায় খাবার, পানিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের তীব্র সংকট দেখা দিয়েছে।

ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়া

ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়া

এর আগে, গত মাসেও ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে এক প্রাণঘাতী ভূমিকম্পে অন্তত ৪৬০ জন প্রাণ হারিয়েছে।

সূত্র: আল জাজিরা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ