আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামির পর দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামির পর দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামির পর দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামির পর থেকে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।

দেশটির জাতীয় দুর্যোগ বিভাগ সর্বশেষ জানিয়েছে, সুলাওয়েসি দ্বীপে নিহতের সংখ্যা ১৩৫০ জনে দাঁড়িয়েছে।

ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৫ হাজারেরও বেশি ঘরবাড়ি, আর গৃহহীন হয়ে পড়েছেন ৬০ হাজারেরও বেশি মানুষ। এখনো উপকূলে সন্ধান মিলছে বহু মৃতদেহ।

এদিকে, বিধ্বস্ত ভবনের নিচে অনেকেই এখনো জীবিত আটকা পড়ে রয়েছেন। তাদের কাছে খাবার ও পানি পৌঁছে দেয়ার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।

এরইমধ্যে পালুর প্রধান বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে; বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ।

গত শুক্রবার শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রা ভূমিকম্পের পরেই আছড়ে পড়ে ১০ ফুট উঁচু সমুদ্রের পানি। সুলাওয়েসি প্রদেশের পালু, ডোঙ্গালা ও অন্যান্য কয়েকটি উপকূলীয় এলাকা এ সুনামির কবলে পড়ে ভেসে যায়।

ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়া

ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়া

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ