আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৭ পুলিশ গুলিবিদ্ধ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনায় এক বন্দুকধারীর হামলায় সাত পুলিশ গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিবিসি সূত্র মতে, ওই বন্দুকধারী একজন শিশুকে জিম্মি করে রেখেছিলো। প্রায় দুই ঘণ্টা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ চলে তার। এরপর তাকে গুলি করে নিবৃত্ত করে পুলিশ। ফ্লোরেন্স শহরের পুলিশ সেখানে সহায়তা করেছে। তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এ ঘটনায় টুইটবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইট দক্ষিণ ক্যারোলিনার গভর্নর হেনরি ম্যাকমাস্টারকে উদ্ধৃত করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত দায়িত্বপালন করতে গিয়ে প্রাণ হারিয়েছন ২৩ হাজার ৪০৮ জন পুলিশ। চলতি বছর এই সংখ্যা ১১২ জন।

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে বন্দুকের গুলিতে প্রাণ হারিয়েছেন ১৫ হাজারেরও বেশি মার্কিনি। এছাড়া বন্দুকের মাধ্যমে বছরে আত্মহত্যা করেন প্রায় ২২ হাজার জন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ