আন্তর্জাতিক

সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে কাভানোকে নিয়োগ দিল মার্কিন সিনেট

ছবি নাই
ছবি নাই

যৌন অসদাচরণের অভিযোগ মাথায় নিয়ে বিতর্কের জন্ম দেয়া ব্রেট কাভানোকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে মার্কিন সিনেট। সংখ্যাগরিষ্ঠতায় রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের সিনেট শনিবার ক্যাভানোর মনোনয়ন ৫০-৪৮ ভোটে অনুমোদন করে।

ভোটাভুটির মাত্র কয়েক ঘণ্টা আগে কাভানোকে সমর্থন দেন গুরুত্বপূর্ণ দুই সিনেটর রিপাবলিকান সিনেটের সুসান কলিন্স ও ডেমোক্র্যাট সিনেটর জোয়ে ম্যানকিন। ব্রেট কাভানো'র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ জোরালো হয়ে ওঠার মধ্যেই তার নিয়োগ চূড়ান্ত হওয়ার খবর আসে।

তার বিরুদ্ধে অধ্যাপক ক্রিস্টিন ব্লাসে ফোর্ডসহ ৩ জন নারী যৌন নিপীড়নের অভিযোগ তোলেন।

এ নিয়ে এফবিআইকে তদন্তের নির্দেশ দিতে বাধ্য হন ট্রাম্প।

শুরু থেকে এফবিআইয়ের তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে।

গত জুলাই মাসে ব্রেট কাভানোকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেন ট্রাম্প।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ