আন্তর্জাতিক

বেড়েই চলেছে সুনামির ক্ষত: মৃতের সংখ্যা ২০০০

বেড়েই চলেছে সুনামির ক্ষত: মৃতের সংখ্যা ২০০০
বেড়েই চলেছে সুনামির ক্ষত: মৃতের সংখ্যা ২০০০

গত ২৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার পালু শহরে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে নিহতের সংখ্যা প্রায় দুই হাজারে পৌঁছেছে। এখন পর্যন্ত এক হাজার ৯৪৪টি লাশ উদ্ধার করা হয়েছে এবং পালু শহরের একটি গুরুত্বপূর্ণ হোটেলে উদ্ধার তৎপরতা শেষ করা হয়েছে। স্থানীয় সেনা মুখপাত্র এম. তোহির এ তথ্য জানিয়েছেন।

সেনা মুখপাত্র তোহির বলেন, “নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ ‌সরকারের পক্ষ থেকে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা বন্ধের নির্দেশ দেয়া হয় নি। ফলে এখনো মৃতদেহ উদ্ধার হবে বলেই মনে করা হচ্ছে।”

দুর্ঘটনায় হাজার হাজার মানুষ নিখোঁজ থাকলেও জীবিত কাউকে উদ্ধারের আশা একেবারেই শেষ হয়ে আসছে। ধ্বংসস্তুপের নিচে এখন যাদের পাওয়া যাচ্ছে তারা প্রায় সবাই মৃত। পালু শহরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য ১১ অক্টোবর পর্যন্ত অনুসন্ধান চলবে এবং ওই দিন নিখোঁজদের সর্বশেষ তালিকা প্রকাশ করা হবে।

পালু শহর পরিণত হয়েছে ধ্বংসস্তুপে

পালু শহর পরিণত হয়েছে ধ্বংসস্তুপে

গত ২৮ সেপ্টেম্বর সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। এতে পালুর শহরতলি প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে। এখনো প্রায় পাঁচ হাজার মানুষ নিখোঁজ রয়েছে বলে আশংকা করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ