দায়িত্ব গ্রহণের দুই বছর পর আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, হ্যালি অসাধারণ দক্ষতার সঙ্গে নিজের কাজ করেছেন।
এ বছরের শেষে রাষ্ট্রদূতের পদ থেকে তিনি সরে যাবেন জানিয়ে ট্রাম্প বলেন, আগামী ২/৩ সপ্তাহের মধ্যে হ্যালির উত্তরসূরীর নাম ঘোষণা করা হবে।
সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর, ট্রাম্প প্রশাসনের অন্যতম নারী সদস্য নিকি হ্যালি তার পদত্যাগের কোনো কারণ জানাননি।
গুঞ্জন আছে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন তিনি।
তবে নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন সম্পর্কে তার মতামত তুল ধরেন।
এ ধরনের কোনো পরিকল্পনা নেই জানিয়ে হ্যালি বলেন, ট্রাম্পের পক্ষে প্রচার চালাবেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: