যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে আঘাত হেনেছে শতাব্দীর সবচেয়ে বড় ঘূর্ণিঝড় ‘মাইকেল’। এরই মধ্যে গাছ উপড়ে পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিবিসি সূত্র মতে, ঘূর্ণিঝড়ের ফলে উপকূলে সৃষ্ট বৃষ্টি ও বন্যায় রাস্তাঘাট ডুবে গেছে। প্রায় চার লাখ মানুষকে ঘর-বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে সবার পক্ষে নিরাপদ আশ্রয়ে পৌঁছানো সম্ভব হয়নি। এর মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার বিকালে ওই অঞ্চলে আঘাত হানে মাইকেল।
ফ্লোরিডা গভর্নর রিক স্কট এক বিবৃতিতে জানান, গত ১০০ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়। এর আগে মধ্য আমেরিকায় একই হারিকেন মাইকেলের আঘাতে ১৩ জনের মৃত্যু হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: