আন্তর্জাতিক

‘মাইকেল’র তাণ্ডবে লণ্ডভণ্ড ফ্লোরিডা, নিহত ৬

‘মাইকেল’র তাণ্ডবে লণ্ডভণ্ড ফ্লোরিডা
‘মাইকেল’র তাণ্ডবে লণ্ডভণ্ড ফ্লোরিডা

হারিকেন ‘মাইকেল’র তাণ্ডবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডার উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির গভর্নর রিক স্কট। মাইকেলের তাণ্ডবে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বুধবার দুপুরে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে রাজ্যের উত্তর-পশ্চিমে প্যানহ্যান্ডেল অঞ্চলে আঘাত হানে।

বিবিসি সূত্র মতে,, মাইকেল’র আঘাতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা, বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে। ফলে অনেক এলাকা বিদ্যুৎ সংযোগবিচ্ছিন্ন রয়েছে।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রিক স্কট বলেন, অনেক মানুষের জীবন চিরদিনের জন্য বদলে গেছে। অনেক পরিবারই তাদের সর্বস্ব হারিয়েছে।

যুক্তরাষ্ট্রে ছয়জনের মৃত্যু হলেও এই হারিকেন মধ্য আমেরিকার হন্ডুরাসে ছয়জন, নিকারাগুয়ায় চারজন এবং এল সালভাদরে তিনজনের প্রাণ কেড়েছে।

গভর্নর স্কট বলেন, মার্কিন কোস্ট গার্ড রাতেই ১০টি মিশন শেষ করেছে। তারা অন্তত ২৭ জনকে উদ্ধার করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাইকেল দেশটির সর্বকালের তৃতীয় শক্তিশালী ঘূর্ণিঝড়। ১৯৬৯ সালে মিসিসিপি ও ১৯৩৫ সালে ফ্লোরিডায় আছড়ে পড়া ঝড়ের পর মাইকেলকেই দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলা হচ্ছে।

ফ্লোরিডার তিন লাখ ৭০ হাজারেরও বেশি লোককে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দেওয়া হলেও অনেকে এ সর্তকতা আমলে নিচ্ছেন না। তবে দুর্যোগ মোকাবিলায় মাঠে নেমেছে সংশ্লিষ্ট সব বাহিনী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ