আন্তর্জাতিক

রিয়াদের কাছে জবাব চেয়ে ট্রাম্প

ট্রাম্প
ট্রাম্প

তুরস্কের সৌদি কনসুলেটের ভেতরে সাংবাদিক জামাল খাসোগি নিখোঁজ হওয়ার ঘটনায় রিয়াদের কাছে জবাব চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি একটি খুবই গুরুতর ঘটনা।

স্থানীয় সময় বুধবার টেলিফোনে ফক্স নিউজ চ্যানেলকে ট্রাম্প বলেন, কনসুলেটে প্রবেশের পর এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ সাংবাদিক জামাল খাসোগিকে ঘিরে রহস্যের শেষ দেখতে চান তিনি।

খাসোগিকে ঘিরে সৌদি আরব ও তুরস্কের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ওয়াশিংটন যে রিয়াদের ওপর চাপ বাড়াচ্ছে, সে বিষয়ে ইঙ্গিত দেন ট্রাম্প।

সাংবাদিক নিখোঁজের ঘটনায় যুক্তরাষ্ট্র সৌদি রাজপরিবারকে দায়ি ভাবছে কি-না— ফক্স নিউজের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তেমনটাই মনে হচ্ছে বলে তারা বলতে পারেন।

এর আগে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে মার্কিন প্রেসেডেন্ট বলেন, খাসোগির অন্তর্ধানের বিষয়টি নিয়ে সৌদি নেতৃত্বের সঙ্গে বেশ কয়েকবার তার কথা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ