সাংবাদিক খাসোগির নিখোঁজের ঘটনায় সৌদি আরবে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সম্মেলন বয়কটের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এমনটাই ধারণা পেয়েছে।
গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল কনস্যুলেটে যাওয়ার পর থেকে নিখোঁজ সৌদি সরকারের সমালোচক খাসোগি।
তুরস্ক কর্তৃপক্ষের ধারণা, কনস্যুলেটের ভেতর ঢুকে হত্যার পর খাসোগির মরদেহ গুম করে ফেলেছে সৌদি গুপ্তচররা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন,খাসোগি নিখোঁজে সৌদি আরব দায়ী হলে তাদের শাস্তির ব্যবস্থান করবেন।
নিজের সংস্কার কার্যক্রম বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরতেই এবারের সম্মলেন আয়োজন করছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
যদিও খাসোগির ভাগ্য নিয়ে উদ্বিগ্ন অসংখ্য গণমাধ্যম ও স্পন্সর প্রতিষ্ঠান চলতি মাসে হতে যাওয়া এই সম্মেলন থেকে নিজেদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে।