আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের জবাবে পাল্টা হুমকি দিল রিয়াদ

যুক্তরাষ্ট্রের জবাবে পাল্টা হুমকি দিল রিয়াদ
যুক্তরাষ্ট্রের জবাবে পাল্টা হুমকি দিল রিয়াদ

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগির ‘অন্তর্ধানকে’ কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে ওয়াশিংটনের শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারির পর পাল্টা হুমকি দিয়েছে রিয়াদ।

দেশটির রাজধানী রিয়াদ জানিয়েছে, নিষেধাজ্ঞামূলক কোনো পদক্ষেপ কেউ নিতে গেলে তার পাল্টা জবাব হজম করতে হবে।

রিয়াদ সরকারের মুখপত্র সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) এ হুমকি দেয়া হয়েছে।

গতকাল এ বিবৃতি প্রকাশ হয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএতে।

সৌদি রাজতন্ত্রের কড়া সমালোচক জামাল খাশোগি সম্প্রতি ইস্তাম্বুলে স্বদেশের কনস্যুলেটে ঢোকার পর থেকে নিখোঁজ হন।

তুরস্কের দাবি, তাকে কনস্যুলেটে হত্যা করা হয়েছে— কিন্তু সৌদি আরব বরাবরই তা অস্বীকার করে আসছে।

বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও তার পুত্র ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচকের এ রহস্যময় ‘অন্তর্ধান’ যুক্তরাষ্ট্র প্রশাসনকেও নাড়িয়ে দিয়েছে।

এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবির পর গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ার করেন।

তিনি বলেন, যদি খাশোগির নিখোঁজ হওয়ার পেছনে সৌদি জড়িত থাকার তথ্যপ্রমাণ আসে তবে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তিতে পড়তে হবে।

এ বক্তব্যেরই পাল্টা হুমকি দিয়ে সৌদি সরকারের মুখপত্রে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, যদি সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হয় তবে এর পাল্টা বৃহৎ পরিসরের জবাব দিতে বদ্ধপরিকর রিয়াদ।

সৌদি অর্থনীতিকে বিশ্ব অর্থনীতিতে ‘অপরিহার্য ও প্রভাবশালী’ দাবি করে বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা দিয়ে অথবা কোনো রাজনৈতিক চাপের চর্চা করে সৌদি অর্থনীতিকে আঘাত দেয়ার চেষ্টা হলে সেটাকে পুরোপুরি প্রত্যাখ্যান করবে রাজসরকার।

এদিকে, খাশোগির নিখোঁজ হওয়ার ঘটনায় জড়িত থাকার বিষয় সৌদি আরব অস্বীকার করলেও এড়াতে পারছে না আন্তর্জাতিক চাপ।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য, জার্মানিসহ পশ্চিমা বিশ্ব এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দাবি করছে বারবার।

এমনকি এ মাসের শেষ দিকে রিয়াদে অনুষ্ঠেয় বিনিয়োগকারীদের সম্মেলন বর্জনেরও ঘোষণা দিয়েছেন শীর্ষ অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা।

তাদের মধ্যে রয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম, ইংরেজ বিনিয়োগকারী রিচার্ড ব্র্যানসন, উবারের প্রধান নির্বাহী ডারা খোসরোসাহীও।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ