আন্তর্জাতিক

সামরিক উত্তেজনা কমাতে ঐক্যমত্যে এসেছে দুই কোরিয়া

দুই কোরিয়ার সীমান্তবর্তী পানমুনজম গ্রাম
দুই কোরিয়ার সীমান্তবর্তী পানমুনজম গ্রাম
দক্ষিণ কোরিয়ার ঐক্য বিষয়ক মন্ত্রণালয় এবং উত্তর কোরিয়ার ঐক্য বিষয়ক কমিটি দু’দেশের মধ্যে সামরিক উত্তেজনা প্রশমন করে শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাদের মধ্যে বৈঠকের আয়োজন করতে ঐক্যমত্যে পৌঁছেছে। সোমবার দুই কোরিয়ার সীমান্তবর্তী পানমুনজম গ্রামে দ্বিপক্ষীয় এক বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার ঐক্য বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এটি বলেছে, আবার কখনো যাতে দুই কোরিয়ার মধ্যে সামরিক উত্তেজনা সৃষ্টি না হয় বা সামরিক সংঘাত না বাধে সে লক্ষ্যে উত্তর ও দক্ষিণ কোরিয়া একটি যৌথ সামরিক কমিটি গঠনে সম্মত হয়েছে। দক্ষিণ কোরিয়ার বিবৃতিতে আরো বলা হয়েছে, দুই কোরিয়ার মধ্যে রেল যোগাযোগ এবং পায়ে হাঁটার সংযোগ পথ স্থাপন করতেও পিয়ংইয়ং ও সিউলের মধ্যে সমঝোতা হয়েছে।
গত এপ্রিলে পানমুনজমে পরস্পরের সঙ্গে সাক্ষাতে মিলিত হন দুই কোরিয়ার শীর্ষ নেতারা

গত এপ্রিলে পানমুনজমে পরস্পরের সঙ্গে সাক্ষাতে মিলিত হন দুই কোরিয়ার শীর্ষ নেতারা

এ ছাড়াও সোমবারের বৈঠকে উত্তর ও দক্ষিণ কোরিয়া আরো যেসব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে সেগুলোর মধ্যে রয়েছে, দুই কোরিয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর মধ্যে কথা বলার জন্য ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করা, ২০২০ সালে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিকে দুই কোরিয়ার যৌথ টিম পাঠানো, ২০৩২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক যৌথভাবে আয়োজন করা, দু’দেশের স্থল ও নৌ সীমান্তে নিরাপদ অঞ্চল ঘোষণা করা এবং সামরিক হুমকি প্রশমন করা। দুই চির শত্রুভাবাপন্ন দেশ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সাম্প্রতিক সময়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে। এরইমধ্যে দুই কোরিয়ার শীর্ষ নেতারা পানমুনজমে ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছেন। সূত্র: পার্সটুডে
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ