আন্তর্জাতিক

সোমালিয়ায় বিমান হামলায় আল শাবাবের ৬০ জঙ্গি নিহত

সোমালিয়ায় বিমান হামলায় আল শাবাবের ৬০ জঙ্গি নিহত
সোমালিয়ায় বিমান হামলায় আল শাবাবের ৬০ জঙ্গি নিহত

সোমালিয়ায় বিমান হামলায় আল শাবাবের প্রায় ৬০ জঙ্গি নিহত হয়েছেন—এ দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মার্কিন বাহিনী জানিয়েছে, শুক্রবার সোমালিয়ার মধ্যাঞ্চলীয় হারারদেরে এলাকায় হামলাটি চালানো হয়।

সূত্র বিবিসি।

‘নিখুঁত’ ওই হামলা কোনো বেসামরিক হতাহত হয়নি বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে সোমালি বাহিনীগুলোর সঙ্গে এক যৌথ অভিযানের অংশ হিসেবে হামলাটি চালানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ২০১৭ সালে আরেকটি বিমান হামলায় ১০০ জঙ্গি নিহত হওয়ার পর থেকে এবারের হামলাটিই গোষ্ঠীটির বিরুদ্ধে চালানো সবচেয়ে প্রাণঘাতি বিমান হামলা।

শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই বিবৃতির বিষয়ে কোনো মন্তব্য করেনি আল শাবাব।

যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডের ওই বিবৃতিতে বলা হয়েছে, আমাদের সোমালি ও আন্তর্জাতিক অংশীদারদের পাশে নিয়ে আল শাবাবকে বিভিন্ন নিরাপদ আশ্রয়ের সুবিধা নেয়া, সেখানে অবস্থান করে নিজেদের সক্ষমতা বাড়ানো ও সোমালি লোকজনের ওপর হামলা করা থেকে বিরত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

চলতি বছর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সোমালিয়ায় ড্রোন হামলাসহ দুই ডজনেরও বেশি বিমান হামলা চালিয়েছে বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ