আন্তর্জাতিক

ইরানে সামরিক কুচকাওয়াজে হামলার মূলহোতাকে হত্যার দাবি

ইরানে সামরিক কুচকাওয়াজে হামলা
ইরানে সামরিক কুচকাওয়াজে হামলা

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে সামরিক বাহিনীর কুচকাওয়াজে বন্দুকধারীদের হামলার মূল পরিকল্পনাকারীকে হত্যার দাবি করেছে দেশটি।

ইরানের রেভ্যুলেশনারি গার্ড-আইআরজিসি বলেছে, এই হামলার মূল পরিকল্পনারী ছিলেন জঙ্গিগোষ্ঠী আইএস'র শীর্ষস্থানীয় কমান্ডার 'আবুজোহা'। তাকে ইরাকের দিয়ালা প্রদেশে হত্যা করা হয়েছে।

আইআরজিসি'র জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ইরাকের সরকারপন্থি আধা-সামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি এক অভিযান চালিয়ে আবুজোহাকে হত্যা করেছে। অভিযানে আবুজোহার চার সহযোগীও নিহত হয়।

ইরানের আহওয়াজ শহরে গত ২২ সেপ্টেম্বর সামরিক বাহিনীর কুচকাওয়াজ চলাকালে বন্দুকধারীদের হামলায় ২৯ জন নিহত ও ৬০ জন আহত হন। হতাহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি কুচকাওয়াজ দেখতে যাওয়া নারী ও শিশুরাও রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে ওই প্যারেডের আয়োজন করা হয়েছিল।

আইআরজিসি'র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ ওই সময় বলেছিলেন, 'আল-আহওয়াজিয়া' নামের এক সংগঠন এই হামলা চালিয়েছে। সৌদি আরবের সমর্থনপুষ্ট গোষ্ঠীটি হামলার দায়ও স্বীকার করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ