আন্তর্জাতিক

আফগানিস্তানে ভোটকেন্দ্রে বিস্ফোরণে হতাহতের আশঙ্কা

আফগানিস্তানে ভোটকেন্দ্রে বিস্ফোরণ
আফগানিস্তানে ভোটকেন্দ্রে বিস্ফোরণ

আফগানিস্তানের কাবুলে একাধিক ভোটকেন্দ্রে শনিবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বহু লোক হতাহতের আশংকা করা হচ্ছে।

ঘণ্টার পর ঘন্টা কেন্দ্রের বাইরে অপেক্ষায় থেকেও ভোট দিতে না পেরে ভোটারদের মাঝে ক্ষোভ বাড়ছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়।

বিবিসি জানিয়েছে, সেনাবাহিনীর কড়া নিরাপত্তা ও তালেবান বি্দ্রোহীদের হুমকির মধ্যেই দীর্ঘ প্রতীক্ষিত সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন আফগানিস্তানের ভোটাররা। শনিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়।

এএফপির খবরে বলা হয়, ইতালিয়ান এনজিও ইমার্জেন্সি ট্রমা হাসপাতালে অন্তত ৩০ জনকে ভর্তি করা হয়েছে। তারা সবাই ভোটের সময় একাধিক বিস্ফোরণে আহত হয়েছেন।

উত্তর আফগানিস্তানের একটি কেন্দ্রে বিস্ফোরণের পর সেখান থেকে ভোটারদের দৌড়ে বের হতে দেখা গেছে। এবারের নির্বাচনে আড়াইশ সংসদীয় আসনের জন্য আড়াই হাজারের বেশী প্রার্থী লড়ছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ