আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৫৫

 নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৫৫
নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৫৫

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের কাসুয়ান মাগানি শহরের একটি বাজারে শনিবার তুচ্ছ ঘটনা নিয়ে সাম্প্রদায়িক সহিংসতায় ৫৫ জন নিহত হয়েছেন। শহরটির একটি বাজারে ঠেলাগাড়ি চালকদের মধ্যে ঝগড়ার পরিণতিতে মুসলিম ও খ্রিস্টান তরুণরা সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির বরাতে জানিয়েছে বিবিসি’র তথ্য থেকে এ খবর জানা গেছে।

কাদুনা রাজ্য পুলিশের কমিশনার জানিয়েছেন, এ ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর কর্তৃপক্ষ শহরজুড়ে কারফিউ জারি করেছে।

প্রেসিডেন্ট বুহারির দাপ্তরিক মুখপাত্র গার্বা শেহু এক টুইটে জানিয়েছেন, এ ধরনের বিরোধের ঘটনায় ঘন ঘন সহিংসতার ব্যবহারে ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন বুহারি।

বুহারি বলেছেন, “জীবনের পবিত্রতার প্রতি এই উপেক্ষা কোনো সংস্কৃতি ও ধর্মই সমর্থন করে না। যে কোনো সমাজের কল্যাণ ও অগ্রগতির জন্য শান্তিপূর্ণ সহাবস্থান জরুরি। “বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সুসম্পর্ক ছাড়া আমাদের দৈনন্দিন উদ্দেশ্য সাধনও অসম্ভব হবে।”

তিনি সহনশীলতাকে উৎসাহিত করতে এবং এ ধরনের মতভেদ সহিংসতায় পর্যবসিত হওয়ার আগেই থামানোর জন্য সমাজের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ