পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যাত্রীবাহী দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জনের প্রাণহানি হয়েছে।
স্থানীয় সময় রোববার রাতে দেরা গাজি খান জেলার মুলতান সড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৪০ জন।
বিবিসি জানিয়েছে, বেপরোয়া গতির দুই বাসের সংঘর্ষে একটি বাস পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। নিহত ১৯ জনের বেশিরভাগই নারী ও শিশু।
পরে বাস কেটে মরদেহ বের করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে চালকের অদক্ষতাকে দুর্ঘটনার কারণ হিসেবে দেখছে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: