আন্তর্জাতিক

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত, নিহত ১৮

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত
তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত

তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৮ জন মারা গেছেন।

এ ঘটনায় আহত হয়েছেন ১৭০ জনের বেশি যাত্রী। স্থানীয় সময় রোববার বিকাল পৌনে ৫টার দিকে ইলান কাউন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, তাইওয়ানের রাজধানী তাইপে থেকে উত্তরাঞ্চলের তাইতুং শহরের মধ্যে চলাচলকারী পুয়ুমা এক্সপ্রেস নামের ট্রেনটিতে মোট ৩৬৬ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় ট্রেনটির ৮টি বগির সবগুলো লাইনচ্যুত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটির সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাইপে থেকে ৭০ কিলোমিটার দূরের সুয়াও শহরের জিনমা স্টেশনের কাছাকাছি এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়।

দেশটির সরকার দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে। তাইওয়ানে গত তিন দশকে এটিই সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ