আন্তর্জাতিক

খাসোগি হত্যা: সৌদির ওপর অস্ত্র নিষেধাজ্ঞার বিরোধিতা করবেন ট্রাম্প

সৌদি সাংবাদিক জামাল খাসোগি
সৌদি সাংবাদিক জামাল খাসোগি

সৌদি সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ডে সৌদি নেতৃত্বের সংশ্লিষ্টতা পাওয়া গেলে অস্ত্র নিষেধাজ্ঞার বিরোধিতা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে'কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন আভাস দেন।

খাসোগির হত্যাকাণ্ডকে 'বোকামি আর নির্বুদ্ধিতা' বলে অভিহিত করেন ট্রাম্প।

এ বিষয়টি নিয়ে টেলিফোনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন তিনি।

তিনি আরো বলেন, সেখানে আসলে কী হয়েছিল আগামী দুই-এক দিনের মধ্যে তার বিস্তারিত জানা যাবে।

সৌদি যুবরাজ খাসোগি হত্যায় জড়িত নন বলে দাবি করেছেন জানান ট্রাম্প।

তবে যুবরাজের এ উত্তর বিশ্বাস করেন কিনা তার জবাব দেননি মার্কিন প্রেসিডেন্ট।

খাসোগি হত্যাকাণ্ডে সৌদি নেতৃত্বের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কী হবে— জানতে চাইলে ট্রাম্প বলেন, খুবই দুঃখ পাবো এবং তখন বিষয়টি দেখবো।

এর আগে সোমবার ইউএসএ টুডেকে দেয়া সাক্ষাৎকারেও ট্রাম্প ইঙ্গিত দেন যে, এই হত্যাকাণ্ডের কারণে সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বিষয়ে তিনি বিরোধিতা করবেন।

তার পরিবর্তে আরও 'অনেক কার্যকর শাস্তি' আছে বলে দাবি করেন ট্রাম্প।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ