আন্তর্জাতিক

আলোচনার বসতে হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন: জারিফ

মোহাম্মাদ জাওয়াদ জারিফ
মোহাম্মাদ জাওয়াদ জারিফ

আলোচনার বসতে হলে যুক্তরাষ্ট্রকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

সোমবার জাপানি বার্তা সংস্থা কিওদো'কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জারিফ বলেন, যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্বের বহু দেশ ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে সম্মত হয়েছে তাই তেহরান সহজেই এ নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে উঠতে পারবে।

তিন ইউরোপীয় দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পাশাপাশি আরও বহু দেশ পরমাণু সমঝোতা মেনে চলতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।

ইরানের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে মার্কিন সরকারের আগ্রহের কথা উল্লেখ করে জারিফ বলেন, এজন্য যুক্তরাষ্ট্রকে আগে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।

তিনি আরো বলেন,আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন সরকার ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। কাজেই তাকে আগে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ