আন্তর্জাতিক

আশ্রয়প্রার্থীকে নাগরিকত্ব দেয়ার সিদ্বান্ত আসাম মন্ত্রিপরিষদের

 আশ্রয়প্রার্থীকে নাগরিকত্ব দেয়ার সিদ্বান্ত আসাম মন্ত্রিপরিষদের
আশ্রয়প্রার্থীকে নাগরিকত্ব দেয়ার সিদ্বান্ত আসাম মন্ত্রিপরিষদের

বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলো থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে আসামে আশ্রয় নেয়া সকল আশ্রয়প্রার্থীকে নাগরিকত্ব দেয়ার সিদ্বান্ত নিয়েছে আসাম মন্ত্রিপরিষদ।

কেন্দ্রীয় সরকারের নির্দেশে এ উদ্যোগ নেয় আসাম। এর প্রতিবাদে কংগ্রেসসহ রাজ্যটির ৪৬টি সংগঠন 'বন্দ' কমসূচি পালন করছে।

পাকিস্তান, আফগিস্তান ও বাংলাদেশ থেকে যেসব সংখ্যালঘু মানুষ ধর্মীয় নির্যাতনের স্বীকার হয়ে ২০১৪ সালের ডিসেম্বরের আগে আসামে আশ্রয় নিয়েছে তাদের নাগরিকত্ব দেয়ার জন্য দেশটির ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের সংশোধন করতে যাচ্ছে রাজ্য সরকার।

এর আওতায় হিন্দু, খিস্ট্রান,শিখ, বৌদ্ধ, জৈন ও পারসিসদের নাগরিকত্ব দেয়া হবে।

এতে প্রতিবেশী দেশগুলো থেকে আরও অধিক সংখ্যায় আশ্রয়প্রার্থীরা ভিড় করবে এই শংকায় রাজ্যটিতে বন্দের ডাক দিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজেবী সংগঠন।

মঙ্গলবার সকাল থেকে রাজ্যটির সকল দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে।

বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়া বিক্ষোভ চালাচ্ছে।

রেল যোগাযোগ বিচ্ছিন্ন করারও চেষ্টা চালিয়েছে তারা। রাজ্যটিতে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ