আন্তর্জাতিক

ইয়েমেনে একটি কারখানায় বিমান হামলা, নিহত ১৬

ইয়েমেনে একটি কারখানায় বিমান হামলা
ইয়েমেনে একটি কারখানায় বিমান হামলা

ইয়েমেনে হোদেইদাহ প্রদেশে একটি প্যাকেটজাতকরণ কারখানায় বিমান হামলায় ১৬ বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন মেডিক্যাল কর্মী ও স্থানীয় বাসিন্দারা।

রয়টার্সের সূত্র মতে, এ হামলায় আরও ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন বায়াত আল ফাকিহ শহরের মেডিক্যাল কর্মী ও বাসিন্দারা। বায়াত আল ফাকিহ হোদেইদাহ শহর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে।

বিমান থেকে ফেলা বোমাগুলো শহরের আল মাসৌদি এলাকায় একটি সব্জি প্যাকেটজাতকরণ কারখানায় আঘাত হানে এবং হতাহতরা সবাই ওই কারখানার কর্মী বলে জানিয়েছেন তারা।

হুতিদের গণমাধ্যমের প্রতিবেদনে এ হামলায় ১৯ জন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে বলা হয়েছে।

২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি আরব সামরিক জোট ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে। তারপর থেকে তারা ইয়েমেনের ইরান ঘেঁষা বিদ্রোহী গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালাতে শুরু করে। এসব হামলায় প্রায়ই বেসামরিকদের প্রাণহানি হলেও এগুলো ইচ্ছাকৃতভাবে করা নয় বলে দাবি করে আসছে সৌদি সামরিক জোট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ