আন্তর্জাতিক

এখনো রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চলছে: জাতিসংঘ

মারজুকি দারুসমান
মারজুকি দারুসমান

মিয়ানমার বিষয়ক জাতিসংঘের ফ্রাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান মারজুকি দারুসমান বুধবার জানিয়েছেন, মিয়ানমারে এখনো রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চলছে বলে জানিয়েছে জাতিসংঘ।

তিনি বুধবার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেন, ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু হওয়ার পর থেকে ব্যাপক আন্তর্জাতিক নিন্দা ও চাপ সত্ত্বেও নির্যাতিত এই জনগোষ্ঠীর ওপর দমনপীড়ন বিন্দুমাত্র বন্ধ হয়নি। তাদের বিরুদ্ধে ভয়াবহতম নিপীড়ন চালানো হচ্ছে।

তিনি বলেন, “রোহিঙ্গাদের বিরুদ্ধে যে গণহত্যা শুরু হয়েছিল তা বন্ধ হয়নি এবং এই মুহূর্তেও তা চলছে।” ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকাসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরো ছয় দেশের অনুরোধে মিয়ানমার বিষয়ক এক বিশেষ অধিবেশনের আগে এসব তথ্য প্রকাশ করেন দারুসমান।

তিনি আরো বলেন, রোহিঙ্গা নারীদের ওপর পদ্ধতিগত গণধর্ষণ ও গণহত্যা চালানো হয়েছে। মিয়ানমার সরকারের পক্ষ থেকে বিষয়টিকে চেপে যাওয়ার কারণে এই ভয়াবহ অপরাধ অব্যাহত থেকেছে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান বলেন, মিয়ানমার সরকারের মাধ্যমে এই জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করা যাবে না বলে এ ব্যাপারে আন্তর্জাতিক সমাজকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সূত্র: পার্সটুডে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ