আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটি ইস্যুতে জাপানের গণভোটের সিদ্ধান্ত; উদ্বেগে আমেরিকা

ওকিনাওয়ার স্থানীয় সংসদ
ওকিনাওয়ার স্থানীয় সংসদ

জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ইস্যুতে গণভোটের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সংসদ। আজ (শুক্রবার) ওকিনাওয়ার স্থানীয় সংসদের অধিকাংশ সদস্য গণভোট আয়োজনের পক্ষে ভোট দেয়। ওকিনাওয়ার জনগণ ঘাঁটিটি ওই দ্বীপের অন্যত্র স্থানান্তরের বিরোধিতা করে বলছে, এই দ্বীপে মার্কিন ঘাঁটি রাখতে দেওয়া হবে না।

জাপানের কেন্দ্রীয় সরকার ও আমেরিকা ওকিনাওয়া দ্বীপের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সামরিক ঘাঁটিটি সরিয়ে ওই দ্বীপেরই কম জনসংখ্যা অধ্যুষ্তি একটি এলাকায় তা স্থানান্তরের সিদ্ধান্ত নেয়ার পর থেকেই প্রতিবাদ জানিয়েছে আসছেন দ্বীপবাসী। এরই পরিপ্রেক্ষিতে এক মাস আসে গভর্নর নির্বাচনে মার্কিন ঘাঁটি বিরোধী প্রার্থী ডেনি টামাক-কে ভোট দেয় জনগণ।

এরপর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে'র সঙ্গে দেখা করে গভর্নর ডেনি টামাক বলেন, আমেরিকার এটা জানা উচিৎ ওয়াকিনাওয়ার জনগণ এই দ্বীপে আর মার্কিন ঘাঁটি দেখতে চায় না।

ওকিনাওয়ার জনগণের দাবি, জাপানি ও মার্কিন সরকার ঘাঁটি স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তা স্থায়ীভাবে এই দ্বীপেই রেখে দিতে চাচ্ছে। এ কারণে ঘাঁটি স্থানান্তরের পরিকল্পনারও তারা বিরোধী।

ওকিনাওয়া দ্বীপে মোতায়েন মার্কিন সেনারা বছরের পর বছর ধরে সেখানে হত্যা-ধর্ষণসহ নানা ধরণের অপরাধ করে আসছে। মার্কিন সেনাদের এসব অপকর্ম থেকে মুক্তি পেতে দ্বীপটির জনগণ বহু বছর ধরেই ঘাঁটি বন্ধের দাবি জানাচ্ছে।

এদিকে, ওকিনাওয়ার স্থানীয় সংসদের সিদ্ধান্তে উদ্বেগে রয়েছে মার্কিন সরকার। কারণ মার্কিন সরকার নতুন এলাকায় যখন অবকাঠামোগত উন্নয়ন চালাচ্ছিল তখনি পরিকল্পনার বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ল। গত আগস্ট পর্যন্ত নতুন এলাকায় অনেক নির্মাণ কাজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সূত্র: পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ