আন্তর্জাতিক

খাসোগি হত্যা-সৌদিতে অস্ত্র রপ্তানি স্থগিত রাখবে আশা, মের্কেলের

সাংবাদিক জামাল খাসোগি
সাংবাদিক জামাল খাসোগি

সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত জার্মানির মতো ইউরোপীয় ইউনিয়নের সব দেশই সৌদি আরবে অস্ত্র রপ্তানি স্থগিত রাখবে বলে আশা প্রকাশ করেছেন জামার্নির চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল।

তুরস্কের ইস্তাম্বুলে 'ভবিষ্যত সিরিয়া' নিয়ে রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও তুরস্কের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মের্কেল জানান, খাসোগি হত্যাকাণ্ডের বিষয়ে আরো পরিস্কার ধারণা পাওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে সৌদি আরবের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।

এ ব্যাপারে ইউরোপীয় নেতারা একমত হয়েছেন বলেও জানান তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, নিষেধাজ্ঞা আরোপসহ যে কোনো সিদ্ধান্তই আসতে পারে সৌদির বিরুদ্ধে।

এ ছাড়া ভবিষ্যত সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষণে একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে রাশিয়া, তুরস্ক, ফ্রান্স ও জার্মানি একমত হয়েছে।

এ উদ্দেশ্যে এ বছরের মধ্যে একটি সাংবিধানিক কমিটি গঠন করার ঘোষণা আসে যৌথ এ সংবাদে সম্মেলন থেকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ