আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, সন্ধান মেলেনি ১৮৮ আরোহীর

 ইন্দোনেশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, সন্ধান মেলেনি ১৮৮ আরোহীর
ইন্দোনেশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, সন্ধান মেলেনি ১৮৮ আরোহীর

ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের একটি উড়োজাহাজ ১৮৮ জন আরোহী নিয়ে জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রয়টার্সের খবরে বলা হয়, সোমবার জাকার্তা থেকে সুমাত্রার পেংকাল পিনাং শহরে যাওয়ার জন্য উড্ডয়নের ১৩ মিনিটের মাথায় লায়ন এয়ারের ফ্লাইট জেটি-৬১০ এর সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির মুখপাত্র ইউসুফ লতিফ রয়টার্সকে বলেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে এটা নিশ্চিত।

বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজটিতে ১৮৮ জন আরোহী ছিলেন। যেখানে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ওই এলাকায় বিমানের সিটসহ বিভিন্ন টুকরো পাওয়া গেছে বলে সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান মুহাম্মদ সায়ুগি জানিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আরোহীদের মধ্যে কেউ বেঁচে আছেন কি না- তা এখনও আমরা জানি না। আমরা আশা করতে পারি, প্রার্থনা করতে পারি, কিন্তু নিশ্চিত করে বলতে পারি না।

বিবিসি জানিয়েছে, লায়ন এয়ারের উড়োজাহাজটি জাকার্তা থেকে রওনা হয় সকাল ৬টা ২০ মিনিটে। এক ঘণ্টার পর সেটি পেংকাল পিনাং শহরে পৌঁছানোর কথা ছিল।

ফ্লাইটের ১৮১ জন যাত্রীর মধ্যে তিনটি শিশুও ছিল। দুজন পাইলট এবং পাঁচজন কেবিন ক্রু মিলে ফ্লাইট পরিচালনা করছিলেন।

লায়ন এয়ারের প্রধান নির্বাহী এডওয়ার্ড সিরাইত বলেনে, আমরা এখনই কোনো মন্তব্য করতে পারছি না। আমরা সব তথ্য সংগ্রহ করছি।

এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে ওই জাভা প্রদেশের সমুদ্রে ১৬০ জন আরোহী নিয়ে এয়ার এশিয়ার কিউজেড-৫৮০১ ফ্লাইট বিধ্বস্ত হয়েছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ