আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় সাবেক মন্ত্রী রানাতুঙ্গার দেহরক্ষীর গুলিতে নিহত ১

শ্রীলঙ্কায় সাবেক মন্ত্রী রানাতুঙ্গার দেহরক্ষীর গুলিতে নিহত
শ্রীলঙ্কায় সাবেক মন্ত্রী রানাতুঙ্গার দেহরক্ষীর গুলিতে নিহত

শ্রীলঙ্কার রাজনৈতিক সংহিসতায় সাবেক মন্ত্রী রানাতুঙ্গার দেহরক্ষীর গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২ জন।

বিবিসি সূত্র মতে, গতকাল রোববার বিক্রমসিংহ মন্ত্রীসভার জ্বালানী মন্ত্রী অর্জুনা রানাতুঙ্গাকে তার নিজ কার্যালয়ে ঢুকতে বাঁধা দেয় সিরিসেনার সমর্থকরা। এক পর্যায়ে রানাতুঙ্গার ব্যাক্তিগত দেহরক্ষী উপস্থিত জনতার ওপর গুলি ছোঁড়ে।

এ সময় ঘটনাস্থলে একজন নিহত ও আরো দুই জন আহত হন। অভিযুক্ত দেহরক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে রানাতুঙ্গা দাবি করেছে, সিরিসেনা সমর্থদের আক্রমন থেকে তার জীবন বাঁচানোর জন্যই গুলি ছুঁড়েছে তার দেহরক্ষী। এ পরিস্থিতিতে কলম্বোতে দশ হাজার নেতাকর্মীর উপস্থিতেতে বৈঠকে বসেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিক্রমসিংহ।

অর্থনৈতিক অব্যাবস্থাপনা ও প্রেসিডেন্টকে হত্যা করার গোপণ ষড়যন্ত্রণের অভিযোগ তুলে গত শুক্রবার আকর্ষিক প্রধানমন্ত্রী বিক্রমসিংহকে বহিস্কার করে মাহিন্দা রাজপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেয় প্রেসিডেন্ট সিরিসেনা।

তবে এ প্রক্রিয়াকে অসংবিধানিক বলে প্রধানমনন্ত্রীর বাসভবন ও নিজের পদ থেকে ইস্তফা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে বিক্রমসিংহ ।

গত শুক্রবার প্রেসিডেন্ট সিরিসেনা শ্রীলংঙ্কার ক্ষমতাশীন জোটের প্রধানমন্ত্রী বিক্রমসিংহকে আকর্ষিক বহিস্কারের ঘোষণা দিলে এ সংকটের সৃষ্টি হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ