আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ১৮৯

ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনা
ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনা

ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারলাইন্সের দুর্ঘটনা কবলিত বোয়িং ৭৩৭ মাক্স-এইট ফ্লাইটের ১৮৯ জন যাত্রীর সকলেই মারা গেছেন। সমুদ্রে বিধ্বস্ত বিমানের মূল ধ্বংসাবশেষ খোঁজা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসি সূত্র মতে, কর্তৃপক্ষ বলছে, বিমান দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়। তবে বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার করা গেলে সবকিছু পরিষ্কার হবে। সোমবার বিমানটি জাকার্তা থেকে বঙ্গকা বেলুটুং দ্বীপপুঞ্জের প্রধান শহর পাংকল পিনংয়ের উদ্দেশে স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে উড্ডয়ন করে।

এর ১৩ মিনিট পর বিমানটি ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সব যোগাযোগ হারিয়ে ফেলে। এতে দুই নবজাতক, এক শিশু, দুজন পাইলট এবং ৬ জন কেবিন ক্রুসহ মোট ১৮৯ জন আরোহী ছিলেন।

বিমানের পাইলট ভব্য সুনেজা ভারতীয় বংশদ্ভুত; তিনি ৭ বছর আগে লায়ন এয়ারে পাইলট হিসেবে যোগ দেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ