আন্তর্জাতিক

দ. কোরিয়া থেকে টি-৫০ জঙ্গিবিমান পেল ইরাক

টি-৫০ জঙ্গিবিমান
টি-৫০ জঙ্গিবিমান

দক্ষিণ কোরিয়ার কাছ থেকে গত রবিবার কেএআই টি-৫০ গোল্ডেন ঈগল সুপারসনিক অত্যাধুনিক যুদ্ধবিমান পেয়েছে ইরাক।

হাল্কা ধরনের এ বিমান প্রশিক্ষণ ও যুদ্ধের কাজে ব্যবহার করা যায়। কয়েক বছর আগে ইরাক ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছিল।

ইরাকি বিমান বাহিনী রোববার এক বিবৃতিতে জানিয়েছে, ছয়টি টি-৫০ প্রশিক্ষণ জেট একটি সামরিক বিমান ঘাঁটিতে পৌঁছেছে। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের মে মাসে এ বিমানের দ্বিতীয় চালান পৌঁছেছিল বাগদাদে। অনেকটা মার্কিন লকহিড মার্টিন কোম্পানির তৈরি এফ-১৬ বিমানের আদলে তৈরি টি-৫০ গোল্ডেন ঈগল।

২০১৩ সালের ডিসেম্বর মাসে ইরাক ২৪টি টি-৫০ জঙ্গিবিমান কেনার জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছিল। চুক্তি অনুযায়ী, ২০ বছর যাবৎ ইরাকি পাইলটদের প্রশিক্ষণ এবং বাড়তি যন্ত্রপাতিও দেবে সিউল।

প্রথমিকভাবে চুক্তির আর্থিক মূল্য ছিল ১১০ কোটি ডলার। তবে পরবর্তীতে কোরিয়ান অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা কেএআই সংশোধিত মূল্য দিয়েছে যা ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

সূত্র: পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ