আন্তর্জাতিক

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল চাইল ট্রাম্প, বিরোধিতায় স্পিকার

 মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশবলে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার নিয়ম বাতিলের পরিকল্পনা জানানোর পর এর তীব্র বিরোধিতা করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান।

গতকাল ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকা প্রতিবেদনে তুলে ধরা হয় ডব্লিউভিএলকে বেতার কেন্দ্রে এক সাক্ষাৎকারে ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেন কংগ্রেসের এ শীর্ষ রিপাবলিকান।

রায়ান বলেন, আপনি স্পষ্টতই একাজ করতে পারেন না, নির্বাহী আদেশ দিয়ে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব কেড়ে নেয়া যাবে না। ওবামা (সাবেক মার্কিন প্রেসিডেন্ট) যখন নির্বাহী আদেশ দিয়ে অভিবাসন আইন পরিবর্তনের চেষ্টা করেছিলেন তখন আমরা তা পছন্দ করিনি। আর কনজারভেটিভ দল হিসাবে আমরা সংবিধানে বিশ্বাসী।

যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা বেশির ভাগ মানুষই আইনগতভাবে মার্কিন নাগরিকত্ব পায়— যুক্তরাষ্ট্রের সংবিধান এবং আদালতের সিদ্ধান্তেই এ অধিকার সংরক্ষিত আছে।

গতকাল ট্রাম্প এক্সিওস নিউজ ওয়েব সাইটে দেশে জন্মসূত্রে নাগিরকত্বের প্রচলিত নিয়ম বদলাতে কংগ্রেসের অনুমোদন না নিয়েই একতরফাভাবে নির্বাহী আদেশ জারি করবেন বলে জানান।

যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণকারী যে কারো স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাওয়ার দিন শেষ হওয়া দরকার বলে তিনি মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, বিশ্বে আমরাই একমাত্র দেশ যেখানে একজন ব্যক্তি আসেন, একটি সন্তান নেন আর এ সন্তান সব ধরনের সুযোগ-সুবিধাসহ ৮৫ বছরের জন্য মার্কিন নাগরিকত্ব পেয়ে যায় এটি হাস্যকর। এ নিয়ম শেষ করার সময় এসেছে।

তাই বিষয়টি নিয়ে আইনি পরামর্শকদের সঙ্গে কথা বলেছেন এবং কাজ করছেন বলে জানান ট্রাম্প।

তিনি বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এক নির্বাহী আদেশের মাধ্যমে তা সম্পন্ন করা হবে।

কিন্তু সংবিধানের ১৪তম সংশোধনীতে নিশ্চিত করা নাগরিকত্বের এ অধিকার রুখতে হলে পাল্টা সংশোধনীর প্রয়োজন হবে। তাছাড়া, নির্বাহী আদেশবলে ট্রাম্প একাজ করতে গেলে তা আদালতেও চ্যালেঞ্জের মুখে পড়বে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ