আন্তর্জাতিক

আসিয়া বিবিকে বেকসুর খালাস দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট

আসিয়া বিবি
আসিয়া বিবি

ব্লাসফেমি আইনে আট বছর আগে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া খ্রিষ্টান নারী আসিয়া বিবিকে বেকসুর খালাস দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। বুধবার আসিয়া বিবির আপিল আবেদন গ্রহণ করে তাকে ধর্ম অবমাননার অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়।

ইসলামাবাদের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার আসিয়ার আপিলের রায় পড়ে শোনান। সেখানে বলা হয়, আপিল গৃহীত হয়েছে৷ নিম্ন আদালত ও হাইকোর্টের রায় পরিবর্তন করে তাকে বেকসুর খালাস দেওয়া হচ্ছে। এবং তার দণ্ড প্রত্যাহার করা হলো।

এদিকে, নিরাপত্তার কারণে আসিয়া বিবিকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে এবং খুব শিগগিরই তিনি দেশ ত্যাগ করবেন বলে জানা গেছে। শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন আসিয়া।

গত আট বছর ধরে কারাভোগ করছেন তিনি৷ আসিয়ার মামলাটি নিয়ে পাকিস্তান বিভক্তি তৈরি হয়েছিল৷ দেশটিতে ব্লাসফেমি আইনের পক্ষে শক্ত জনসমর্থন রয়েছে। প্রতিবেশীরা আসিয়ার বিরুদ্ধে নবী মোহাম্মদকে অপমানের অভিযোগ এনেছিলেন৷ ওই অভিযোগে ২০১০ সাল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ