আন্তর্জাতিক

আফগান সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২৫

দূর্ঘটনার পর সামরিক বাহিনীর টহল
দূর্ঘটনার পর সামরিক বাহিনীর টহল

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে গতকাল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২৫ জন নিহত হয়েছেন।

আল-জাজিরা সূত্র মতে, ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র নাসের মেহরি জানিয়েছেন, দুটি হেলিকপ্টার প্রতিবেশী হেরাত প্রদেশের দিকে যাচ্ছিল। এর মধ্যে একটি কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে এবং এক পর্যায়ে তা বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারে আফগান সামরিক বাহিনীর পশ্চিমাঞ্চলীয় ডেপুটি কোর কমান্ডার এবং ফারাহ প্রাদেশিক পরিষদের প্রধান ছিলেন।

আফগানিস্তানের ফারাহ প্রদেশে হেলিকপ্টার দূর্ঘটনা

আফগানিস্তানের ফারাহ প্রদেশে হেলিকপ্টার দূর্ঘটনা

জানা গেছে, খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে তালেবানের এক মুখপাত্র দাবি করেছেন, তারা হেলিকপ্টারটিকে ভূপাতিত করেছে। অবশ্য, তার এ দাবির পক্ষে এখনো কোনো সত্যতা পাওয়া যায় নি।

আফগানিস্তানের এ অঞ্চলে তালেবানের জোরালো তৎপরতা থাকায় গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তারা হেলিকপ্টারে করে চলাফেরা করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ