পাকিস্তানে ধর্মীয় অবমাননার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খ্রিষ্টান নারী আসিয়া বিবিকে বেকসুর খালাসের প্রতিবাদে দেশজুড়ে দেখা দিয়েছে বিক্ষোভ। এদিকে, প্রধানমন্ত্রী ইমরান খান সব পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, চরম জাতীয়তাবাদী ও ধর্মীয় রাজনৈতিক দল হিসেবে পরিচিত তেহরিক-ই লাব্বায়িক ডাকে দেশজুড়ে এ বিক্ষোভ চলছে। সবচেয়ে বড় বিক্ষোভটি হয়েছে লাহোরের পার্লামেন্ট ভবনের সামনে।
এদিকে, পাঞ্জাব ও সিন্ধুতে বিক্ষোভ দমনে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (স.) কে কটুক্তি করার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসিয়া বিবিকে যারা বেকশুর খালাস দিয়েছেন তাদের সবার শাস্তি দাবি করছেন বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রীরও অপসারণ দাবি করেছেন তারা।
তবে ইমরান খান তেহরিক-ই লাব্বায়িকের নাম উল্লেখ না করে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ধর্মকে রাজনীতিতে ব্যবহার করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নিবে সরকার।