আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় সংসদের প্রথম অধিবেশন ডাকলেন সিরিসেনা

মাইথ্রিপালা সিরিসেনা
মাইথ্রিপালা সিরিসেনা

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহকে অপসারণের পর আগামী ৫ তারিখ সংসদের প্রথম অধিবেশন ডাকলেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকের পর এ ঘোষণা দেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকশে।

বৃহস্পতিবার বির্তকিতভাবে নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজপাকশে বলেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে আগামী ৫ তারিখ থেকে সংসদ পুনরায় শুরু হবে। গত শুক্রবার প্রধানমন্ত্রী বিক্রমাসিংহকে আকর্ষিক অপসারণের পর আগামী ১৬ নভেম্বর পর্যন্ত পার্লামেন্ট স্থগিত করেন প্রেসিডেন্ট সিরিসেনা।

তবে দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক চাপের মুখে প্রেসিডেন্ট দ্রুত সংসদ অধিবেশন আহবান করলেন। প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রের দায়ে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহকে অপসারণের পর থেকেই রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয়েছে শ্রীলঙ্কায়।

বিক্রমসিংহ তার এ অপসারণকে অসাংবিধানিক আখ্যায়িত করে সংসদের বেশীরভাগ সদস্য এখনো তার উপর আস্থা রাখেন বলে চ্যালেঞ্জকে ছুড়ে দিয়েছেন প্রেসিডেন্টকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ