আসামের তিনসুকিয়ার খেরানিতে গতকাল বৃহস্পতিবার রাতে ৫ বাঙালিকে লাইন দিয়ে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। জখম হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবোধ দাস এবং ধনঞ্জয় নমশূদ্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, উলফার পক্ষ থেকে এই ঘটনার দায় স্বীকার করা হয়েছে।
জানা গেছে, এদিন রাতে জঙ্গিরা ওই গ্রামে হানা দেয়। তাদের হাতে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র।
ধোলা সাদিয়া সেতুর কাছে রাত আটটার দিকে পাঁচজনকে নাম ধরে ডেকে বাইরে নিয়ে আসে জঙ্গিরা। তার পর ব্রহ্মপুত্র নদের পাশে নিয়ে গুলি চালিয়ে তাঁদের হত্যা করে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: